মোংলা থেকে মোঃ নূর আলমঃ বিসিএস ( সাধারণ শিক্ষা ) ক্যাডার প্রফেসর কে এম রব্বানী (৫৫১২) মোংলা সরকারি কলেজে ২৯ অক্টোবর রবিবার সকালে নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি নোয়াখালী সরকারি কলেজে গণিতের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার সকাল ৮টায় মোংলা সরকারি কলেজের প্রধান গেটে নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানীকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাহারা বেগম, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক বিশ^জিৎ মন্ডল, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রদর্শক সাইদুর রহমান মিন্টু প্রমূখ। রবিবার সকাল ১০টায় নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী যোগদানপত্রে স্বাক্ষর করেন। পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় শিক্ষক মিলনায়তনে মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। এসময় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ মোংলার সর্বস্তরের মানুষের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments