পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগর ১ লাখ ৩৭ হাজার টাকা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি।
গ্রেফতারকৃতর নাম কলি আক্তার (৩৫), রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক এলাকার আরেফিন ইসলাম সঞ্জুর স্ত্রী। সে বর্তমানে বালিয়া পুকুর বড়বটতলার বাসিন্দা।
আরএমপি পুলিশের পাঠানো একটি বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়,পুলিশ জানায়,শনিবার বিকেল ৫টার দিকে
বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া ও বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে আরএমপি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,ডিবি পুলিশের পরিদর্শক মো: তৌহিদুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং কলি আক্তারকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে কলির দেয়া তথ্যমতে ডিবি পুলিশ ঐ দিন সন্ধ্যা ৬টায় বালিয়া পুকুর বড়বট তলায় ভাড়া বাসা তল্লাশি করে আরও ৪ হাজার পিচ ইয়াবা ও নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার করে তারা।
এছাড়া কলি আরও জানায়,সে দীর্ঘদিন যাবৎ তার স্বামী আরেফিন ইসলাম সঞ্জুর সহযোগিতায় ইয়াবা ট্যাবলেট রাজশাহীর শেফালী,সাজু,মুরগী রানাসহ অনেকের কাছে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাম লা রুজু করা হয়েছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments