ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: দিনে বাসের হেলপার, রাতের দুর্র্ধষ ছিনতাইকারী ও ভয়ঙ্কর অপরাধী , এই ছিনতাই চক্রের ডজনখানি সদস্য সক্রিয় রয়েছে ভাঙ্গা রেলস্টেশন ও হাইওয়ে এক্সপ্রেস সড়ক এলাকায়। তারা দিনে বাসে হেলপার ও রাজমিস্ত্রি শ্রমিক হিসাবে কাজ করে থাকেন।
ফরিদপুরের ভাঙ্গায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু, ৩টি মোবাইল ও নগদ পনরশত টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ভাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, পূর্ব হাসামদিয়া গ্রামের আক্কাস শেখের পুত্র দলনেতা জসিম শেখ(৩৩), তার সহযোগী একই গ্রামের হারুন মাতুব্বরের পুত্র পাপ্পু মাতুব্বর(২০) ও পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুর মিয়ার পুত্র সাকিব মিয়া (২৫)।
মঙ্গলবার দুপুরে এদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছে, অনেকের নিকট থেকে টাকা মোবাইল ছিনতাই করছে একটি চক্র। যাত্রীরা রাতের বেলা দেশের বিভিন্ন জেলা থেকে এসে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কে নামেন যাত্রীরা। এরপর ভাঙ্গা রেলস্টেশনে ট্রেনে যাতায়াতের জন্য অনেক যাত্রীদের রাতে চলাচল করতে হয়। এই সুযোগে ছিনতাইকারী চক্রের সদস্যরা চাকু নিয়ে সড়কে ছিনতাই করে হাতিয়ে নেয় মোবাইল টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা । গ্রেফতারকৃত ৩ জন আসামির বিরুদ্ধে হাফ বর্জন মামলা রয়েছে।
ছিনতাইকারীরা অপরাধ আড়াল করতে কৌশলে পুলিশকে বোকা বানিয়ে তারা দিনে গাড়ির হেলপার ও কখন রাজমিস্ত্রির কাজও করে। রাতে তারা হয়ে ওঠে ভয়ংকর অপরাধী। গ্রেফতারকৃত তিন আসামি ছিনতাই করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারা জবানবন্দী দিয়েছে। এই দলের আরো বেশ কিছু সদস্য রয়েছে, তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে । এই ছিনতাই চক্রের সদস্য গুলো গ্রেফতার হলে, ছিনতাই, চুরি সহ সকল অপরাধ কমে যাবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments