কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে একটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এসময় পাশের আরেকটি ঘর আংশিক পুড়ে গেছে। রবিবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও অগ্নিকান্ডে রাজ মিস্ত্রি মোহাম্মদ আলী হোসেনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় ওই বসত ঘরে কেউ ছিলো না বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, তারা ঘর বন্ধ করে সবাই বাইরে যায়। এসময় আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তারা যথাসময়ে আসার আগেই আগুনের লেলিহান শিখায় ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। পাশে থাকা আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তাদের ধারণা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।
কলাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি পুড়ে যায়। অপর ঘরটি কিছুটা হলেও রক্ষা করতে পেরেছি। তবে তাদের কাছ থেকে জানতে পারলাম বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
কলাপাড়া ওসি কর্মকর্তা মো.জসীম জানান, আগুন লাগার বিষয়টি জানেন না। তারা বিষয়টি দেখছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান,ক্ষতিগ্রস্থ্য পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments