ডেস্ক রিপোর্ট: আজ ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যবার্ষিকী।১৯৭৫ সালের এই মাসের ১৫ আগষ্ট ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। একই সাথে তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল ও রোজি কামালসহ পরিবারের ১৬ জন সদস্য ও নিকটজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
দেশের বাহিরে থাকায় এই হত্যাযজ্ঞ থেকে তার দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যায় ।
প্রতিবার ১৫ আগষ্টকে সামনে রেখে আগষ্টের প্রথমদিন থেকেই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসুচি পালন করেন।এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে ব্যাপক কর্মসুচি পালন করেন।
এবারের পরিস্থিতি ভিন্ন হওয়ায় কোথাও কোন কর্মসুচি পালনের সুসির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সদ্য গঠিত হওয়া অন্তর্বতীকালীন সরকার গত মঙ্গলবার ( ১৩ আগষ্ট) ১৫ আগষ্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন।
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান।আত্মগোপনে চলে গেলে সদ্য বিদায়ী মন্ত্রী-এমপি থেকে শুরু করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সজীব ওয়াজেদ জয় তার ফেইসবুকে সদ্য পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা আপলোড করেছেন।বার্তায় যথাযথ মর্যাদায় সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে শোক দিবস পালনের আহবান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
সব মন্তব্য
No Comments