মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র কাপ পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, হামলা, মারপিট হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না। আমি কালীগঞ্জের সন্তান। বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক। আমার কর্মী ও সমর্থকদের বাধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে। রোববার বিকালে শহরের সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে কাপ পিরিচ প্রতিকের নির্বাচনী জনসমাবেশে ফিরোজ একথা বলেন।
সাবেক বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় হাজার হাজার নারী পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আরো বলেন, আমার জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুর করেছে। হামলা বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সন্ত্রাসীরা ভোটের মাঠে ত্রাস সৃষ্টি করছে। ভোটের আগেই সন্ত্রাসীদের গ্রেফতারে জেলা প্রশাসনকে আহব্বান জানান তিনি। তিনি বলেন, আজকের গনজোয়ার এজন্য আগামী ১২ ফেব্রয়ারী কাপ পিরিচ প্রতিকে বিজয়ী করে বিপ্লব ঘটাতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, এম ইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী মন্ডল, মফিজুর রহমান মন্টু. সাবেক কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ। শেষে এক বিশাল নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিন করে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments