ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পাঙ্গনকে আরও এগিয়ে নিতে শিল্পকর্ম প্রদর্শন ও বিকিকিনির ওয়েবসাইট প্ল্যাটফর্মস ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।গত বৃহস্পতিবার ঢাবির চারুকলা অনুষদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং প্ল্যাটফর্মস ও ইশো’র প্রতিষ্ঠাতা রায়ানা হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মস ও চারুকলা বিভাগের অন্যান্য প্রতিনিধিরা।
ঢাবি চারুকলার শিক্ষার্থীরা এই সমঝোতা স্মারকের আওতায় প্ল্যাটফর্মস-এ নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। প্ল্যাটফর্মটির উদ্দেশ্যই হচ্ছে এইভাবে বাংলাদেশের শিল্পাঙ্গনকে নতুন উচ্চতা দেওয়া। পাশাপাশি, আগামী জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বছরব্যাপী চলা একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ১২টি শিল্পকর্ম বাছাই করা হবে। বছর শেষে তাদের এই শিল্পকর্মগুলো ‘সাইলেন্ট অকশন’-এ যাবে। যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের কাজকে উপস্থাপন করার সুযোগ পাবে।
প্ল্যাটফর্মস এবং ঢাবি চারুকলা বিভাগের এই অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং বাংলাদেশের শিল্পাঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন-https://plat-forms.com/
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments