ডেস্ক রিপোর্ট: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে “শোকে মূহ্যমান ও চেতনায় দীপ্যমান” এ স্লোগান নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওয়ারী বিভাগের কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন ওয়ারী বিভাগের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে ধলপুর কমিউনিটি সেন্টারে ওয়ারী বিভাগের উপ—পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউল আহসান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা—৫ আসনের সংসদ সদস্য কাজী মনিুরুল ইসলাম মনু। এ সময় ওয়ারী বিভাগের সকল থানার ওসি, অন্যান্য ইন্সপেক্টর, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ওই সভায় ডেমরা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক হিসেবে ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের নাম ঘোষণা করা হয়। সভায় বঙ্গবন্ধুর গৌরবগাঁথা স্মৃতিচারন নিয়ে বিভিন্ন আলোচনা ও সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে শোক পালন করা হয়।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments