নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার সদর উপজেলায় রেলওয়ে পুলিশের এক কনস্টেবল ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রবিবার (৭ জুন) সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর (চরপাড়া) গ্রামে ‘ভুক্তভোগী এলাকাবাসী’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বিল্লাল হোসেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মো. জজ মিয়া, মো. নুরুল হক, মো. আলাউদ্দিন ও মোছা. জরিনা আক্তার।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাংলাদেশ রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. শাহজাহান মিয়ার প্রভাব খাটিয়ে তাঁর দুই ভাই—মো. সোহেল মিয়া ও জুয়েল মিয়া—এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে নির্যাতন এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তোলা হয়।
বক্তারা বলেন, এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগে আরও বলা হয়, চাকরির প্রভাব ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়েছেন সংশ্লিষ্ট কনস্টেবল এবং একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছেন, যার মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতন ও হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments