রাজু ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আপন ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের নাম নুরুল আমিন(৬০)। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের ঘটনাটি ঘটেছে।
নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল জানান,দীর্ঘ দিন ধরে নিহতের পিতার সম্পত্তির ভাগ না তাকে দেওয়ায় বড়ভাইয়ের সাথে ছোটভাই নিহত নুরুল আমীনের ঝগড়া লেগেই থাকত। এ নিয়ে একাধিক বার গ্রাম্য বিচার সালিশে বসে ও কোনো সমাধান হয়নি। সকালে নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহতের আপন অপর তিন ভাই নুরুল হক(৭০),শাহ আলম(৫০),শাহজাহান (৫৫) ও তাদের ছেলে মেয়েরা মিলে নুরুল আমীনকে লাঠি দিয়ে পিঠিয়ে কিল-ঘুষি মারলে সে রক্তাক্ত হযে মাটিতে লুটিয়ে পড়ে । এ সময় পরিবারের লোকজন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। নিহত নুরুল আমিন(৬০)আমিনের দুই ছেলে তিন মেয়ে রয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments