ঈদযাত্রায় অনিয়ম জানাতে বিআরটিএ’র হটলাইন

প্রকাশ : 24 May 2026
ঈদযাত্রায় অনিয়ম জানাতে বিআরটিএ’র হটলাইন

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক দুর্ঘটনা ও যানজট সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচারে এ বার্তা দেওয়া হয়েছে।


ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, সড়ক দুর্ঘটনা এবং যানজটের বিষয়ে যাত্রীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। বিআরটিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


অভিযোগ জানাতে বিআরটিএ’র হটলাইন নম্বরগুলো হলো: ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫, ০১৫৫০৭২২০৬৬। এছাড়া ল্যান্ডফোন নম্বর ০২-৫৫০৫৮১৮১ ও ০২-৫৫০৫৮১৮২-তেও কল করে অভিযোগ জানানো যাবে।


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ মনিটরিং টিম কাজ করবে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের যেকোনো অনিয়ম দেখলে তাৎক্ষণিকভাবে হটলাইন নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।


সম্পর্কিত খবর

;