পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক এসআই। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কাটাখালী থানায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহত পুলিশ সদস্য হলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এসআই ওয়ারেস আলী (৪৫)। তার ডান পায়ের হাটুর ওপরে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আমরা শুনেছি বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওয়ারেস আলী নামের এক পুলিশের এসআই নিজের ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি আশঙ্কমুক্ত।
এবিষয়ে জানতে চাইলে কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments