মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন কবলিত এলাকার চরের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ট্রলার সহ ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর আহমেদ স্থানীয় কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তালুকদারচর এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার সময় তাদের আটক করেন। এসময় মাটি পরিবহনের জন্য আনা ৪টি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন মনোয়ারপুর গ্রামের মোঃ সালেক হাওলাদার এর ছেলে মোঃ নাঈম হাওলাদার (২৫), একই থানাধীন গাওখালী গ্রামের মোঃ হাবীব হাওলাদার এর ছেলে মোঃ মন্টু হাওলাদার (৩৮) ও পদ্বডুবী গ্রামের মোঃ সান্টু হাওলাদার এর ছেলে মোঃ রাসেল হাওলাদার (২১) এবং অপরজন বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন বিশারকান্দি গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর ছেলে মোঃ রুবেল হাওলাদার (২৭)।
পরে আটককৃতের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকায় স্বাক্ষর করত: মুক্তি প্রদান করেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments