বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নাশকতার অভিযোগে মোশারফ হোসেন মিরাজ (৩৩) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মোশারফ হোসেন মিরাজ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্থানীয় শহীদ মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, নাশকতা মামলার ভিত্তিতে মিরাজকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments