ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে মনিরবাগ ও নোয়াগাঁও মৈশান বাড়ি এলাকায় বুধবার গভীর রাতে একই সাথে প্রায় ২০টি খড়ের স্তুপে ও একটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, রাতে আনুমানিক ২টা থেকে ৩টার দিকে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। তারা এই সময় ঘুমিয়ে ছিল কাউকে আগুন দিতে দেখেনি। হঠাৎ পুড়া গন্ধ নাকে আসলে ঘর থেকে বেড়িয়ে দেখে খড়ের স্তুপে আগুন জলছে। সবাই যে যার সাধ্যমতো পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। অনেকগুলো খড়ের স্তুপ একেবারে পুড়ে ছাই হয়ে যায়। চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। কালিকচ্ছ মনিরবাগ এলাকার রইছ মিয়ার একটি ঘরেও আগুন দেয়া হয়। আগুন কোন ভাবেই নিভাতে না পেরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। পরে সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা এই নিয়ে আতংকে রয়েছেন। ক্ষতিগ্রস্থরা বলছেন, আজ খড়ের স্তুপে আগুন দিয়েছে, কাল ঘরে আগুন দিতে পারে। এখন গরুর খাবারের জন্য অনেক কষ্ট করতে হবে। খড় অন্যত্র থেকে কিনে এনে গরুকে দিতে হবে। কালিকচ্ছ মনির বাগ দক্ষিণ পাড়া এলাকার আবুল কাশেম (৭০) বলেন, আনুমানিক ৩ টার দিকে কে বা কারা যেন খড়ের স্তুপে আগুন দিয়ে পালিয়ে যায়। আমরা কাউকে দেখতে পাইনি, পরে সবাই মিলে আগুন নিভাতে সক্ষম হই।
মনিরবাগ পূর্ব পাড়া এলাকার হালিম মিয়া (৫০) বলেন, কি কারণে বা কি উদ্দেশ্যে এতোগুলো খড়ের স্তুপে একই সময়ে আগুন দেয় বুঝতে পারলাম না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments