সাভার (ঢাকা) সংবাদদাতা: ঢাকার সাভারের মজিদপুর এলাকায় এক প্রবাসীর বাসায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় গতকাল রাতে (৪ ডিসেম্বর)সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেন ঐ প্রবাসীর (জয়নাল আবেদীন) স্ত্রী ফাতেমা আক্তার (২৪)। পিতা-মতিয়ার রহমান, স্বামী-মোঃ জয়নাল আবেদীন, সাং-তালাকউপাসু, ডাকঘর-মাহিগঞ্জ, খানা-পীরগাছা, জেলা-রংপুর।বর্তমান সাং-জিকা গার্মেন্টেসের সামনে, রবি কসাইয়ের গলি, মজিদপুর, ডাকঘর-সাভার, থানা-সাভার, জেলা-ঢাকা। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২/১১/২০২৫ ইং তারিখে বাদী ফাতেমা সহ তার পরিবারের সদস্যরা উল্লেখিত সাভারের বর্তমান ঠিকানার বাসার দরজা তালাবদ্ধ করে গ্রামের বাড়ীতে বেড়াতে যান। এমতাবস্থায় গত ০১/১২/২০২৫ ইং তারিখে তারা লোকমাধ্যমে জানতে পারেন বর্তমান ঠিকানার বাসায় অজ্ঞাত নামা কয়েকজন ব্যক্তি প্রবেশ করে ভাংচুর করেছে। এই সংবাদ পেয়ে ফাতেমা অসুস্থ্য থাকায় তার বোন মোসাঃ লাইলী বেগম (৪৫) সাভারের মজিদপুরের বাসায় এসে দেখতে পায় বাসার মেইন দরজার তালা ভাঙ্গা ও খোলা। অতঃপর রুমের ভিতরে প্রবেশ করে দেখেন পায় যে, রুমের ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র, কাপড় চোপড় ছড়ানো ছিটানো, এলোমেলো, কাঁঠের আলমারীর ড্রয়ার খোলা এবং আলমারীতে রক্ষিত ১ টি আইফোন, ২টি স্মার্ট ফোন, ২টি ল্যাপটপ, যাহার অনুমান বাজার মূল্য ২,৫০,০০০/-টাকা, স্বামীর মালিকানাধীন জমির মূল দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র, ফার্ণিচার যাহার অনুমান বাজার মূল্য ২,০০,০০০/-টাকার ফার্ণিচার নেই এবং বাসার প্রতিটি দরজা জানালা ভাংচুর করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে বাসার আশে-পাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করিলে উক্ত বিষয়ে কেহ কিছুই বলে না। ফাতেমার ধারণা যে, পূর্ব পরিকল্পিত ভাবে তাদের কে হয়রানি ও আর্থিক ভাবে ক্ষতিসাধনের জন্য কোন অজ্ঞাত নামা বিবাদী কিংবা তাদের কোন আত্মীয়স্বজন উক্ত ঘটনা ঘটিয়েছে। তখন তিনি ঘটনার বিষয়ে আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে থানায় এসে অভিযোগ দায়ের করেন। বাদী ফাতেমার স্বামী জয়নাল আবেদীন আমেরিকা প্রবাসী। এ বিষয়ে সাভার মডেল থানার এসআই মোঃ কাদের শেখ বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে বাদী এবং তার প্রতিবেশীরা।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments