কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: প্রতিদিন সকালে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হয়। দুইটি মৎস্য বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা থাকায় সারা বাংলাদেশের মানুষ এখানে আসে। পর্যটকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন রাত পরিশ্রম করতে হয় থানা পুলিশ সদস্যদের। দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত রয়েছেন বলে মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন। শনিবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওসি আরো বলেন,পুলিশের নিয়মিত টহল থাকার কারনে মাদকসহ বিভিন্ন অপকর্ম কমে গেছে। এছাড়া কুয়াকাটার দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের লেবুরবন থেকে ঝাউবন পর্যন্ত একটি চক্র বিভিন্ন সময় অপরাধ করে বেড়াত। সেই চক্রের মুল হোতা একাধিক মামলার আসামি জংলা শাহালমকে গ্রেফতার করেছি। এখন সেখানে মানুষ খুব স্বাচ্ছন্দে বসবাস করছে।
এ সময় সাংবাদিক এসকে রঞ্জন, উত্তম কুমার হাওলাদার, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো.ওমর ফারুক, মো.নাহিদুল হক, ইমন আল আহসানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
খোন্দকার মো.আবুল খায়ের মহিপুর থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে অপরাধ দমনসহ সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে মতবিনিময় সভা শেষে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পড়ানো ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে টিটিপাড়া ম ...
সাইফুল্লাহ ঢালী, সাভার: আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার (পিপিএম)। টানা সাফল্য, দক্ষ নেতৃত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদা ...
চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গাভীর করুন মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে বিদ্যুৎস্পৃষ্টে গ ...
সব মন্তব্য
No Comments