নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুতপৃষ্টে শিশুর মৃত্যু

প্রকাশ : 05 Aug 2022
No Image

তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুতপৃষ্ট হয়ে আড়াই বছরের আদিল হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ৫ই আগষ্ট সকালে উপজেলার সদর ইউনিয়নের যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আদিল ওই গ্রামের আলেপ হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে ঘুম থেকে উঠে সে বাড়ির মধ্যে খেলছিল। সেই সময় তার বড় চাচার ঘরের বারান্দায় থাকা চার্জার ভ্যানগাড়ির তারে হাত দিলে বিদ্যুতপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

;