খুলনা অফিস: খুলনার কয়রায় আশিক, আরাফাত সহ কয়েকজন যুবক মিলে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম আকাশকে কুপিয়ে জখম করেছে। অভিযুক্ত আশিক উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামের ভাগ্নে। হামলার শিকার আকাশের অভিযোগ চেয়ারম্যানের নির্দেশে তার উপর এ হামলা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টায় কয়রা হাইস্কুল মোড়ে সবুজের চায়ের দোকানে ঘটনাটি ঘটে। হামলার শিকার আকাশ সদর ইউনিয়নের ১নং কয়রা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে।
এবিষয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার আশরাফুল ইসলামের ছেলে আশিক(২৩), মাজহারুল ইসলামের দুই ছেলে আরাফাত হোসেন (২৫) এবং সজিব হোসেন (২৩) সহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে কয়রা থানায় মামলা রুজু হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পুর্ব পরিকল্পনামতো খুন করার উদ্দেশ্য ১ ও ২ নং সন্ত্রাসী চাইনিজ কুড়াল দিয়ে আকাশের মাথার পিছনে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ৩নং আসামি হাতুড়ি দিয়ে আকাশের বাম চোখে আঘাত বাম হাতে, বুকে ও পিঠে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার কাছে থাকা বাবার গরু বিক্রির ১ লক্ষ টাকা ২৫ হাজার টাকা দামের ভিভো ফোন ১নং আসামী ছিনিয়ে ছিনিয়ে নেয়। আকাশের চিৎকার আর্তনাদে লোকজন উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আকাশ বলেন, আমি বাবার ব্যবসার গরু বিক্রির ১ লাখ টাকা নিয়ে কয়রা বাজারে পৌঁছালে চেয়ারম্যান বাহারুলের ভাগ্নে আশিক, আরাফাত সহ ৫-৬ জন আমাকে মাথায় রামদা, চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপাতে থাকে। মানুষ মানুষকে এভাবে মারে না। ওরা আমাকে ইচ্ছাখুশি মতো মারে। আমি পা ধরেও ক্ষমা পাইনি। ওরা আমার থেকে ব্যবসার ১ লাখ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়েছে। এর আগেও গত বছর আমাকে তুলে নিয়ে বাহারুলের টর্চার সেলে আটকিয়ে ৬ ঘন্টা অমানবিক মারপিট করে। আমার টাকা ও মোবাইল ফোন ফেরত চাই। উপকূলবাসীকে চেয়ারম্যান বাহারুল ও তার গুন্ডা বাহিনীর অত্যাচারের হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম বাহারুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছি। কি হইছে আমার জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারবো।
কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, ঘটনাটি শুনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, তার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ শুনেছি। আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো৷ যেই হোক না কেন, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ নেই। আমরা মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা থেকে প্রকাশিত pabnabarta24.com এ ১৪/০৪/২০২৬ইং তারিখে "পাবনায় তৃতীয় লিঙ্গের ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল - ছাত্রলীগ নেতার বিরুদ্ধে" শিরোন ...
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের পুবাইলে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফিলিং স্টেশনের নথিপত্রের সাথে তেলের গরমিল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।& ...
রাহাদ সুমন,বরিশাল : বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে ভবনের নিচতলায় ব্যা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যার ঘটনায় ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের কর্ম ...
সব মন্তব্য
No Comments