ডেস্ক রিপোর্ট: স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ‘পদ্মা সেতু’ সিনেমাটি সেন্সরে আটকে আছে দীর্ঘ দিন যাবত।
সম্প্রতি পদ্মা সেতু চলচ্চিত্রের নাম পরিবর্তন করে "পদ্মা পাড়ি" নামে সেন্সর সনদের জন্য জমা দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের আপত্তিতে চলচ্চিত্রটির নাম পরিবর্তন করেছেন বলে জানান প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমান।
উল্লেখ্য পদ্মা সেতু চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সেন্সর সনদের জন্য জমা পড়েছিল জুলাই মাসের প্রথম সপ্তাহে। ২১ জুলাই ছবিটি বোর্ডের সদস্যরা দেখেন সনদপত্র দিতে আপত্তি করেন এবং চলচ্চিত্রটির সেন্সর সনদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প কতৃপক্ষের মতামত নেওয়ার পক্ষে মতামত দেন।
পদ্মা বহুমুখী কতৃপক্ষের মনোনীত প্রতিনিধবৃন্দ ৭ আগস্ট চলচ্চিত্রটি পরীক্ষা কর মতামত প্রদান করেন। প্রতিনিধিবৃন্দের মতামত ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় উপস্থাপন করা হলে বোর্ড সভায় সদস্যগণ উক্ত মতামতের সাথে একমত পোষণ করেন পদ্মা সেতু চলচ্চিত্রের নাম পরিবর্তনসহ কিছু কর্তন/সংযোজন ও সংযোজন করার নির্দেশনা দেন।
সেন্সর বোর্ডের ওই আপত্তির প্রেক্ষিতে আপিলে না গিয়ে কিছু দৃশ্যে কাঁটছাট করে পুনরায় ‘পদ্মা পাড়ি’ নামে সিনেমাটি আজ সেন্সরবোর্ডে জমা দেওয়ার কথা জানালেন প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন।
প্রযোজক জানান, ‘উপায় নেই। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত আমাকে মানতেই হবে। নইলে ছবিটি সেন্সর ছাড়পত্র পাবে না। আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকের জন্য। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হয়। দর্শককে ছবিটি দেখানোর জন্যই সব মেনে নিচ্ছি।
সিনেমা পরিচালনা করেছেন আলী আজাদ।
এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া মাইশা ও সাঞ্জু জন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হিমেল রাজ, খুকু, রায়হান মুজিব, আনোয়ার সিরাজী, শান্তা পাল, শাহিন, সাইফুল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments