ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ফের ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় দায়ের হওয়ার মামলায় অভিযোগ থাকা দুইজনের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুটি এলাকার এক তরুণীকে বেশ কিছুদিন আগে ধর্ষণ করে বাদশা মিয়া ও আলমগীর মিয়া নামে দুই ব্যক্তি। সম্প্রতি প্রবাসীর কাছে বিয়ে হওয়া ওই তরুণী এখন অন্তসত্বা। বুধবার দুপুরে প্রবাসীর ওই স্ত্রী তার বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় তুলে নিয়ে যায় বাদশা মিয়া ও আলমগীর মিয়া। পরে হোটেলে নিয়ে আগের ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার তাকে ধর্ষণ করা হয়। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে বাদশা মিয়া ও আলমগীর মিয়াকে অভিযুক্ত করে বৃহস্পতিবার কসবা থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার বাদশা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত না করে কিভাবে কি হয়েছে সেটা বলা যাচ্ছে না। মামলার অন্য আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে টিটিপাড়া ম ...
সাইফুল্লাহ ঢালী, সাভার: আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার (পিপিএম)। টানা সাফল্য, দক্ষ নেতৃত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদা ...
চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গাভীর করুন মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে বিদ্যুৎস্পৃষ্টে গ ...
সব মন্তব্য
No Comments