মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবারে বারবার তাগাদা দিয়েও পছন্দ করা মেয়ের সাথে বিয়ে না দেয়ায় নিজের শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ৪ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাওইকোলা গ্রামে কোন এক সময় নিজের শয়নকক্ষে আত্মহত্যা করে বলে জানা গেছে। নিহত যুবক আরিফুল ইসলাম (২০) ওই গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, “এসএসসি পাস করার পর পরিবারের অস্বচ্ছলতা দূর করতে আরিফ অটো ভ্যান চালানো শুরু করে। বেশ কিছুদিন যাবৎ সে তার পছন্দের একটি মেয়েকে বিয়ের কথা বলছে। কিন্তু পারিবার থেকে তাকে বিয়ে করাচ্ছে না। এখন হঠাৎ শুনছি সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।”
এদিকে আরিফুলের পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শরিফুল ইসলাম দাবী করেন তার ভাই আরিফুল ইসলামকে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মঈনুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরের আড়ার সাথে ওড়না ঝুলানো আছে এবং গলায় দাগও রয়েছে। এ থেকে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে টিটিপাড়া ম ...
সাইফুল্লাহ ঢালী, সাভার: আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার (পিপিএম)। টানা সাফল্য, দক্ষ নেতৃত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদা ...
চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গাভীর করুন মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে বিদ্যুৎস্পৃষ্টে গ ...
সব মন্তব্য
No Comments