রাজশাহীতে পবিত্র আশুরা পালন

প্রকাশ : 09 Aug 2022
No Image

মো.পাভেল ইসলাম রাজশাহী: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর শিরইল কলোনী থেকে একটি শোক র‌্যালি কের করা হয়।

পবিত্র মহররম আশুরা উদযাপন কমিটি এই র‌্যালি বের করে। র‌্যালিটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কয়েকটি সংগঠন নগরীতে অটোরিকশা নিয়ে র‌্যালি বের করে। এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল, পথসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে দুপুরের পর খাবার বিতরণ করা হয়। এরপর মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

;