স্টাফ রিপোর্টার: উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা ঠুকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে ঢাকার সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মন্ত্রীর ব্যবহৃত রেঞ্জ রোভার গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) সার্কিট হাউজ সড়কের উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল। বিষয়টি নজরে আসতেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়।
তিনি বলেন, "চালককে বলা হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন ও সড়ক পরিবহন আইনের সম্পূর্ণ লঙ্ঘন।"
এ ঘটনায় গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো ও উল্টোপথে চলার অভিযোগে দুটি পৃথক ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সময় গাড়িতে স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন বলে ট্রাফিক পুলিশ নিশ্চিত করেছে।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, "বাংলাদেশে এই প্রথম কোনো দায়িত্বরত মন্ত্রীর পতাকাবাহী গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা ও জরিমানার মুখে পড়ল। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রী-এমপি, আমলা, পুলিশ ও প্রভাবশালীদের গাড়ি যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে উল্টোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এসেছে, কিন্তু মামলার ঘটনা এটিই প্রথম।"
এদিকে মন্ত্রীর গাড়িতে মামলার খবর এদিন সচিবালয়ে ব্যাপক আলোচনার খোরাক জোগায়। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, "যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন, যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে, সেখানে মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।"
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় এখন ভিআইপি সুবিধা না দিয়ে সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ করা হচ্ছে।
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক নাদিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে বরিশাল আদালতে নেয়ার পর অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার প ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে নৌকায় করে অভিনব কৌশলে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ই ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।আজ ৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ডিএমপির মি ...
সব মন্তব্য
No Comments