কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোগসাগরে উত্তাল ঢেউয়ের তান্ডবে গভীর সমুদ্রে ২৪ জন জেলে নিয়ে দু’টি মাছ ধারা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মো.সিদ্দিক (৫০) এবং সিরাজুল ইসলাম (৪৮) নামে দুই জেলে নিখোঁজ রয়েছে। বাকী ২২ জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলারের জেলেরা মঙ্গলবার সকালে মৎস্যবন্দর মহিপুর আড়ৎ ঘাটে নিয়ে আসে। এদের মধ্যে আনোয়ার হোসেন নামের এক জেলেকে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও উদ্ধারকৃত জেলেদের সূত্রে জানা যায়, সোমবার রাত তিনটার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া এলাকায় ঝড়ের কবলে পরে ২৪ জন জেলে নিয়ে এ ট্রলার দুটি ডুবে যায়। এসময় ডুবে যাওয়া ট্রলারের জেলেরা বয়া ধরে সাগরে ভাসমান অবস্থায় ছিলো। পরক্ষনে অন্য ট্রলারের জেলেরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ডুবে যাওয়া ট্রলার দু’টি হলো পটুয়াখালীর রাঙ্গাবালী এলাকার এফ,বি সুজন ও মৌডুবী এলাকার মো.আনোয়ার হোসেন হাওলাদারের নামবিহীন একটি ট্রলার। তবে ২২ জেলে উদ্ধার হলেও নিখোজ রয়েছে সিরাজুল ও সিদ্দিক নামের দুই জেলে।
মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, বৈরী আবহাওয়ার কারনে বর্তামানে সাগর উত্তাল রয়েছে। বেশীর ভাগ ট্রলার আড়ৎঘাটে নোঙ্গর করা অবস্থায় আছে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।
পিরোজপুর অফিস: পিরোজপুরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌর এলাকার সর্বস্তরের নাগরিকরা। বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুর ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ভোটগ্রহণের সকল স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে টিটিপাড়া ম ...
সব মন্তব্য
No Comments