বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘরের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, আলোকচিত্র, দলিল, স্মারক ও সংরক্ষিত নিদর্শন পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং আন্দোলনের বিভিন্ন পর্যায় নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাদুঘরের গ্যালারিগুলোতে আন্দোলনের সময়কার আলোকচিত্র, ভিডিওচিত্র, সংবাদপত্রের প্রতিবেদন, ব্যানার-ফেস্টুন, ব্যক্তিগত ব্যবহৃত সামগ্রী, দলিলপত্র এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হয়েছে, যাতে নতুন প্রজন্ম আন্দোলনের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করতে পারে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে সংরক্ষণ ও পুনর্গঠনের মাধ্যমে এই জাদুঘর গড়ে তোলা হয়েছে। বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া শেষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। এর আগে সরকার জানিয়েছিল, জাদুঘরটিতে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনের দিন জাদুঘরটি কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
সব মন্তব্য
No Comments