সিংড়া (নাটোর) প্রতিনিধি: পবিত্র হজ্জ পালনের অদম্য ইচ্ছা নিয়ে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন (৪৫)। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফে পৌঁছে হজ্জ পালন করা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে নিজ গ্রাম থেকে যাত্রা শুরু করেন তিনি।
দুলাল হোসেনের ব্যতিক্রমী এ উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। তাকে বিদায় জানাতে গ্রামবাসী ভিড় করেন। বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার সফল যাত্রা ও সুস্থতার জন্য দোয়া করেন।
স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন বলেন, “দুলাল হোসেনের এই nউদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ্জ কবুল করেন।”
গ্রামের প্রবীণ রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরে তিনি এই যাত্রার প্রস্তুতি নিয়েছেন। মহান আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন।
দুলাল হোসেন বলেন, “আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্খা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রওনা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ্জ পালন করতে পারি।”
তিনি আরও জানান, বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত
করতে সরকারের কাছে সহায়তা কামনা করছি।
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে রাংটিয়ায় বিশ্ব হাতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ, হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত এবং স্থ ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বাসার শয়নকক্ষে ঢুকে পড়া প্রায় আড়াই ফুট লম্বা বিষধর কালাচ সাপ লাঠির সাহায্যে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেছেন স্থানীয় বাসিন্দা আদিল হুসেন। প ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চার বছরেও মানুষের চলাচলের উপযোগী হয়নি। দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় ২০২২ সালে নির্মাণ শেষ হওয়া সেতুটি এখনো অ ...
স্টাফ রিপোর্টাী: ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ পৃথিবী গড়ি, সুস্থ জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার পাইকগাছায় বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ...
সব মন্তব্য
No Comments