কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের দীর্ঘদিনের বেহাল প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তিনি সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাস্তবায়নে ২৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের আওতায় বর্তমানে ১৮ ফুট প্রশস্ত সড়কটি ২৪ ফুটে উন্নীত করা হবে। পাশাপাশি সড়কের দুই পাশে আধুনিক ড্রেন নির্মাণ করা হবে, যাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। আগামী সপ্তাহে নির্মাণকাজ শুরু হয়ে ৯ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজার অংশের প্রায় দুই কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে যাওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হতো এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।
সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের আশা, কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধন অনুষ্ঠানে সওজ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম বলেন, প্রকল্পের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকা এ সড়কের উন্নয়নে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। জনগণের ভোগান্তি দূর করে নিরাপদ ও আধুনিক সড়ক যোগাযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের লক্ষ্য।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠি ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া ২১ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলারউ মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন মাত্র একজন। অথচ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী শাহমখদুম থানা কমিটির অন্যতম রাজপথের লড়াকু সৈনিক,আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক গণকণ্ঠের ফটোসাংবাদিক আবির হোসেন,তাঁর পরিবা ...
সব মন্তব্য
No Comments